সিলেটে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী-২০২২। আজ শুক্রবার থেকে তথ্য সংগ্রহ কাজের উদ্বোধন হবে।
প্রথম ধাপে সিলেট বিভাগের চার জেলার ৯টি উপজেলায় এই কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কানাইঘাট বন্যা প্লাবিত হওয়ায় সময় দুই সপ্তাহ পিছিয়ে নেওয়া হয়েছে। ফলে সিলেট জেলার ২টিসহ বিভাগের ৮টি উপজেলায় একসঙ্গে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে।
নাগরিকদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক যাচাই-বাছাই কার্যক্রম চলবে পরবর্তী ৩ সপ্তাহ পর্যন্ত।
তথ্যমতে, প্রথম ধাপে সিলেট জেলার গোলাপগঞ্জ, বালাগঞ্জ ও কানাইঘাট উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা। তবে কানাইঘাট উপজেলা সম্পূর্ণভাবে বন্যা প্লাবিত হওয়াতে এই উপজেলার ভোটার তালিকা হালনাগাদের কাজ দুই সপ্তাহ পিছিয়ে নেওয়া হয়েছে।
তবে গোলাপগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় হালনাগাদের কায়ক্রম চলবে জানিয়েছেন সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সিলেটের এ দুই উপজেলা ছাড়াও সুনামগঞ্জ সদর ও দক্ষিণ সুনামগঞ্জ (শান্তিগঞ্জ), মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল, হবিগঞ্জ সদর এবং বাহুবল একই সঙ্গে শুক্রবার থেকে ৯জুন পর্যন্ত ভোটার তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহের পর নিবন্ধন কার্যক্রম শুরু হবে সুনামগঞ্জের উল্লেখিত দুই উপজেলায় ১০ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত। সিলেটের দুই উপজেলার মধ্যে গোলাপগঞ্জ উপজেলায় নিবন্ধন কার্যক্রম ১০ জুন শুরু হয়ে ১৬ জুলাই, বালাগঞ্জে ১০ জুন থেকে ১ জুলাই পর্যন্ত। মৌলভীবাজার সদরে নিবন্ধন কার্য্ক্রম চলবে ১০ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত, শ্রীমঙ্গলে ১০ জুন থেকে ২ আগস্ট পর্যন্ত, হবিগঞ্জ সদেরে ১০ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত এবং বাহুবলে ১০ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত।
প্রথম পর্যায়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে। যাদের বয়স ২০০৭ সালের ১ জানুয়ারি অথবা তার আগে এবং বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন, তাদের তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া যাদের জন্ম ২০০৬ সালের ১ জানুয়ারি ও ২০০৭ সালের ১ জানুয়ারি তারিখের পরে তাদেরকে যথাক্রমে ২০২৪ ও ২০২৫ সালের ভোটার তালিকায় অন্তভূক্ত করা হবে। নির্বাচন কমিশন সূত্রমতে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।
যাদের তথ্য সংগ্রহ করা হবে, ২০০৫ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে যাদের জন্ম, সেসব নিবন্ধিতেদের ভোটার তালিকায় খসড়া প্রকাশ করা হবে ২০২৩ সালে ২ জুন এবং চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ওই বছরের ২ মার্চ। দ্বিতীয় যাদের জন্ম ২০০৬ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে সেসব নিবন্ধিতদের খড়সা ভোটার তালিকা ২০২৪ সালের ২ জানুয়ারি প্রকাশ এবং ওই বছরের ২ মার্চ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এছাড়া ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণ করাদের ভোটার তালিকার খসড়া ২০২৫ সালের ২ জানুয়ারি এবং চুড়ান্ত তালিকা ২০২৫ সালের ২ মার্চ প্রকাশ করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



