সুনামগঞ্জের ছাতকে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দি লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। শহরে কয়েকটি বন্যা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে সরকারি-বেসরকারিভাবে ত্রান বিতরণ অব্যাহত রয়েছে। কিন্তু গ্রামের মানুষ অনেকটাই আশ্রয়হীন ও অনাহারে দিন কাটাচ্ছেন। গ্রামাঞ্চলের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বন্যার পানি প্রবেশ করায় নিজ ঘরেই পানিবন্দি অবস্থায় চরম কষ্টে বসবাস করছে কয়েক’শ পরিবার। এসব পানিবন্দি মানুষ ত্রান সহায়তা থেকেও বঞ্চিত রয়েছেন।
উপজেলার নোয়ারাই, দোলারবাজার, ইসলামপুর, চরমহল্লা, উত্তর খুরমা, ভাতগাঁও ইউনিয়নের গ্রামাঞ্চলে কর্মহীন অবস্থায় চরম কষ্টে বসবাস করছে পানিবন্দি লোকজন। অনেকের ঘর বাড়ি স্রোতের টানে ভেসে গেছে। এসব পানিবন্দি অসহায় মানুষ ত্রাণ সহায়তা থেকেও বঞ্চিত রয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে ছাতকে সুরমা নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার বিকেল পর্যন্ত বন্যার পানি অপরিবর্তিত রয়েছে। এদিকে বন্যার কারনে পানিবন্দি লোকজনের মধ্যে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। শহরের সাথে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় বন্যার্তদের চিকিৎসা ও খাবারের জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



