বিতর্ক পিছু ছাড়ছে না টালিউড অভিনেত্রী ও তৃণমূল সংসদ নুসরাত জাহানের। সবশেষ লোকসভা নির্বাচনে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভা আসনে জিতেছিলেন তিনি। কিন্তু ভোটের পর তাকে আর কখনো এলাকায় দেখেননি ভোটাররা। আর এতেই ক্ষেপেছেন তারা।
এলাকার বিভিন্ন জায়গায় সংসদ নুসরাত জাহানের সন্ধান চেয়ে পোস্টার লাগানো হয়েছে। তাতে লেখা, ‘এমপি নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চাই।’ পোস্টারের নিচে কোথাও লেখা প্রচারে তৃণমূল কর্মীবৃন্দ, কোনটায় প্রতারিত জনগণ, আবার কোনোটায় লেখা এলাকার জনগণ। যদিও তৃণমূলের নেতাকর্মীরা পোস্টারগুলো দেখা মাত্রই ছিঁড়ে ফেলেছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পোস্টারে লেখা কথাগুলো একদম ঠিক। ভোট দেওয়ার পর থেকে সংসদকে আমরা কখনো গ্রামে দেখতে পাইনি। তাই তারা মনে করছেন, সংসদ নুসরাত জাহান কোথাও হারিয়ে গেছেন। তার সন্ধান পেতে এলাকার একশ্রেণির মানুষ এই পোস্টার লাগিয়েছেন।
এদিকে পোস্টারকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েননি ওই এলাকার বিজেপির যুব মোর্চার সভাপতি পলাশ সরকার। তিনি বলেন, ‘সংসদ টিকটক আর সিনেমার পর্দায় রয়েছেন। অন্তরাল থেকে বেরিয়ে এসে মানুষের জন্য কাজ করুন।’
সিপিএম নেতা ইমতিয়াজ হোসেন বলেছেন, ‘নুসরাত জাহানকে ভোট দিয়ে জনগণ প্রতারিত হয়েছেন। তিনি এলাকার কোনো উন্নয়ন করেননি।’
সূত্র: এবিপি বাংলা
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



