কঠোর লকডাউনের দশম দিনে স্বাস্থ্যবিধি না মানায় সিলেটে ১৩৫ মামলায় ১ লাখ ৯০ হাজার ২২০ টাকা জরিমানা করা হয়েছে। আটক করা হয়েছে ২০০ যানবাহন।
শনিবার (১০ জুলাই) দিনভর নগরে ও বিভিন্ন উপজেলায় অভিযানে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত এই জরিমানা করে।
সিলেট জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (কোভিড-১৯ মিডিয়া সেল) শাম্মা লাবিবা অর্ণব রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেন।
এতে বলা হয়, যথাযথভাবে লকডাউন পালন ও স্বাস্থ্য বিধি অনুসরণ নিশ্চিত করতে মহানগর ও সিলেটের সকল উপজেলায় ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট একযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে ১৩৮ টি মামলার বিপরীতে ১ লাখ ৯০ হাজার ২২০/- অর্থদন্ড এবং একজন ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অভিযানে সহায়তা করেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব-পুলিশ ও আনসার সদস্যরা।
এদিকে, সরকার ঘোষিত লকডাউনে স্বাস্থ্যবিধি অনুসরণ করাতে এসএমপির ক্রাইম, ট্রাফিক, ডিবি পুলিশ ও পুলিশ লাইন্সের ফোর্স যৌথভাবে ৩২ টি চেকপোস্ট বসিয়ে তল্লাসী চালায়। আইনশৃঙ্খলায় ৫২টি টিম নিরাপত্তায় নিয়োজিত থেকে ৭৫টি যানবাহনে মামলা, ১০০টি আটক করে। আটক যানবাহনের মধ্যে ২৯টি সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল ৩১ টি, প্রাইভেট কার ১৩টি ও অন্যান্য ২ টি যানবাহনে মামলা দেয় এবং আটক ১০০ যানবাহনের মধ্যে রয়েছে ৪৪ টি সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল ২০ টি, প্রাইভেট কার ৬ টি এবং অন্যান্য যানবাহন ৩০ টি।
এছাড়াও যৌথ অভিযানে মহানগর এলাকায় ৫ টি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় ১ লাখ ২০ হাজার ৩০০টাকা জরিমানা এবং এক জনকে ৭ দিনের জন্য সাজা প্রদান করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



