সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় বলেছেন, সিসিকে নতুন অন্তর্ভূক্ত এলাকাগুলোর উন্নয়নে চার হাজার কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব (ডিপিপি) স্থানীয় সরকার মন্ত্রনালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ডিপিপি অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রনালয়কে নির্দেশনা দিয়েছেন। এ অর্থ বরাদ্দ পেলেই দ্রুততর সময়ের মধ্যে নতুন এলাকাসমূহের উন্নয়নে কাজ শুরু করবে সিসিক। সিলেট সিটি করপোরেশনের বর্ধিত অংশের ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতার কারণ ও প্রতিকারের উপায় নির্ধারণে রোববার দুপুরে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন কালে এলাকাবাসীকে এসব তথ্য জানান বিধায়ক রায়।
বর্তমানে যুক্তরাজ্য সফররত সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশে প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে প্রতিনিধি দল স্থানীয় তেমুখি, কুমারগাঁও, নাজিরের গাঁও ও মইয়ারচর এলাকায় পানি নিষ্কাশনের খাল দখল করে নির্মিত স্থাপনা সমূহ চিহ্নিত করেন। অচিরেই এসব দখলদারদের উচ্ছেদে পদক্ষেপ নেয়া হবে বলে জানান কর্মকর্তারা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের চিফ কনজারভেন্সি অফিসার হানিফুর রহমান, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, কুমারগাঁও উন্নয়ন যুব সংঘের সভাপতি আলিউর রহমান আলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



