কঠোর লকডাউনে ছুটির দিনেও সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০৫ মামলার বিপরীতে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (০৯ জুলাই) লকডাউনের ৯ম দিনে সিলেটে ঢিলেঢালা লকডাউন পালিত হয়েছে। তবে লকডাউন মানাতে দিনব্যাপী অভিযান চালিয়েছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত। পুলিশ, র্যাব সেনাবাহিনী, আনসার ও বিজিবির সার্বিক সহযোগীতায় স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে ১০৫টি মামলার বিপরীতে এক লাখ ৬০০ টাকা জরিমানা করা হয়।
সিলেট জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (কোভিড-১৯ মিডিয়া সেল) শাম্মা লাবিবা অর্ণব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এতে বলা জয়, যথাযথভাবে লকডাউন পালন ও স্বাস্থ্য বিধি অনুসরণ নিশ্চিত করতে দিনব্যাপী মহানগর ও সকল উপজেলায় ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
এদিকে, কঠোর লকডাউনের ৯ম দিনে পুলিশের অভিযানে ৩৪টি যানবাহনে মামলা, ৩৪টি আটক এবং ভ্রাম্যমান আদালত ৯৭ হাজার ৮০০ জরিমানা করা হয়েছে। এসএমপির বিভিন্ন স্থানে দিবা রাত্র ৩২টি চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। পোষাকে সাদা পোষাকে পুলিশের ৫২টি টিম মাঠে আইনশৃঙ্খলা ও নিরাপত্তায় নিয়োজিত ছিল।
এরই ধারাবাহিকতায় লকডাউনের ৯ম দিনে অভিযানে যানবাহনের ওপর ৩৪টি মামলা হয়। এরমধ্যে সিএনজি অটোরিকশা ১৮টি, মোটরসাইকেল ১৪টি, প্রাইভেট কার ৮টি। এছাড়া ৩৪টি যানবাহন আটক করা হয়। এগুলোর মধ্যে সিএনজি অটোরিকশা ৮টি, মোটরসাইকেল ৭টি, প্রাইভেট কার ১০টি, অন্যান্য যানবাহন ৯টি।
এছাড়াও পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ৫ টি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরীর বিভিন্ন স্থানে ৯৭ হাজার ৮০০টাকা অর্থদণ্ড করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



