সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষে দু’জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের একজনের নাম রাকিব হাসান মিঝু (২০)। রোববার (১৫ মে) রাতে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
বিভিন্ন সূত্রে জানা যায়, সংঘর্ষে জড়িতরা সিলেট জেলা আওয়ামী লীগের এক নেতা ও জেলা সেচ্ছাসেবক লীগের এক নেতার অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে।
সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের জেরে প্রথমে উভয় গ্রুপ নগরীর কুয়ারপাড় এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। তারই রেশ ধরে পরে ওসমানী মেডিকেলে দ্বিতীয় দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



