সিলেট নগরীর আখালিয়ায় ট্রাক চাপায় ফয়জুর রহমান (২৪) নামে মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় ট্রাক ভাঙচুর ও রাস্তা অবরোধ করে উত্তেজিত জনতা।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। এসময় পুলিশ পাল্টা ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ঘটনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ ও এসআই সাজ্জাদ আহত হয়েছেন বলে জানা যায়।
এর আগে রোববার রাত ১১টার দিকে নগরীর আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালের সামনে ট্রাক চাপায় সোনাতলা সাদিপুর গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে ফয়জুর রহমান (২৪) নিহত হন।
জানা যায়, আম্বরখানা থেকে আখালিয়ায় যাচ্ছিলেন ফয়জুর রহমান। আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালের সামনের যাওয়া মাত্র দ্রুতগতির ট্রাক ঢাকা মেট্রো -ট- ২০-০৩৬৮ মোটর সাইকেলকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এদিকে ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলে বিক্ষুুদ্ধ জনতা ট্রাকে ভাঙচুর করে। পরে পুলিশ ট্রাক জব্দ করে থানায় নিয়ে যায়। এঘটনার পর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা যায়
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



