সিলেটে মধ্যরাতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, আতঙ্কিত বাসিন্দার
সিলেট নগরের উপশহরে বহুতল ভবন স্প্রীং টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (০৯ জুলাই) মধ্যরাত ১২টার দিকে নগরের উপশহর ই-ব্লকে অবস্থিত টাওয়ারটির ৮ তলার একটি ফ্লাটে টেলিভিশন বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ভবনের নিরাপত্তাবিষয়ক ইনচার্জ মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তাৎক্ষনিক ভবনের নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুন লাগার ঘটনায় ভবনের বাসিন্দারা আতঙ্কে ফ্লাট ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এরপর তারা পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে ভবনটি রক্ষা পেয়েছে।
দমকল বাহিনী সিলেটের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিট তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কোনো ধরণের ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেনি। ভবনের ৮ তলার একটি ফ্লাটে বিদ্যুতের শর্ট সার্কিটে টেলিভিশন বিস্ফোরিত হয় আগুন লাগার ঘটনাটি ঘটে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



