অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার যাওয়ার সময় ৩২ বাংলাদেশিসহ ৮১ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। শনিবার তাদের উদ্ধার করা হয়।
জানা গেছে, বাংলাদেশি ছাড়া উদ্ধারকৃতদের মধ্যে ৩৮ জন মিসরের, ১০ জন সুদানের ও ১ জন মরক্কোর নাগরিক। উপকূল থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের বয়স ২০ থেকে ৩৮ বছর। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন। উদ্ধার করা ব্যক্তিরা লিবিয়ার আবু কামাশ গ্রাম থেকে যাত্রা করেন, যা তিউনিসিয়ার উত্তর–পূর্ব উপকূল থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে। তারা যে নৌকায় করে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিলেন, সেটি সমুদ্রযাত্রার জন্য উপযুক্ত নয়। ফলে যাত্রাপথে নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর: এএফপি
তিউনিসিয়ার উপকূল থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপ ১৩০ কিলোমিটার দূরে। ফলে এই পথ মানব পাচারের জন্য বহুল ব্যবহৃত। এ ছাড়া লিবিয়া থেকে ইতালির উপকূলে পাড়ি জমানোর পথটি মানব পাচারের জন্য জনপ্রিয়। এই দুই পথেই অভিবাসনপ্রত্যাশীদের ভূমধ্যসাগর পাড়ি দিতে হয়। গত মাসে লিবিয়া থেকে ইউরোপে পাড়ি জমানোর সময় ৫৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বেশির ভাগই বাংলাদেশি।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুসারে, ২০২১ সালে ভূমধ্যসাগরে প্রায় ২ হাজার অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। ২০২০ সালে এই সংখ্যা ছিল ১ হাজার ৪০১।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



