কঠোর লকডাউন চলাকালে সীমিত চলাফেরায়ও করোনা আক্রান্তে উর্ধ্বগতি অব্যাহত রয়েছে। সংক্রম একের পর এক রেকর্ড ভাঙছে।গত ২৪ ঘন্টায় আরো ৪৪২ জন আক্রান্ত হয়েছেন। সনাক্তের হার ৪৩.১২ শতাংশ। আক্রান্তের দিক থেকে সিলেটে এটাই সর্বোচ্চ।
বিভাগের চার জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮ জন। এরমধ্যে ৫ জন সিলেট জেলার, দুইজন মৌলভীবাজারের এবং একজন সুনামগঞ্জের বাসিন্দা। এরআগে সর্বোচ্চ সনাক্ত হয় বৃহস্পতিবার (০৯ জুলাই) ৩৮৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগের চার জেলায় ১ হাজার ২৫ জনের নমুনা পরীক্ষায় ৪৪২ জনের করোনা সনাক্ত হয়। নতুন করে আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২২৭ জন, সুনামগঞ্জের ৫৬ জন, মৌলভীবাজারের ৬৭ জন ও হবিগঞ্জ জেলার ৪৬ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৪৬ জন হয়েছেন। তন্মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ৯৫ সদস্যের করোনা সনাক্ত করা হয়েছে।
এ নিয়ে গত বছরের মার্চ মাস থেকে শুক্রবার (৯ জুলাই) পর্যন্ত বিভাগে ২৮ হাজার ৫৪৭ জনের করোনা সনাক্ত হয়। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৬১৪ জন। আর মারা গেছেন মোট ৫১১ জন। এরমধ্যে ৪১৫ জন সিলেট জেলার, সুনামগঞ্জের ৩৫ জন, হবিগঞ্জের ২২ ও মৌলভীবাজারের ৩৯ জন।
এছাড়া শুক্রবার পর্যন্ত করোনা আক্রান্ত ও উপস্বর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৫৩ জন। এরমধ্যে সিলেটে ৪৮৬ জন, সুনামগঞ্জে ৩৫, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে ২৫ জন।
এদিকে, করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সৈয়দ নাফি মাহদি বলেন, হাসপাতালে ৯৯ জন চিকিৎসাধীন আছেন। এরমধ্যে ৮৭ জনের করোনা পজিটিভ। অপর ১২ জন করোনার উপস্বর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন। এছাড়া শুক্রবার দুপুরের দিকে আইসিইউতে এক পুরুষ ও এক নারীর মৃত্যু হয়েছে। তাদের একজন মৌলভীবাজারের এবং ওপরজন সুনামগঞ্জের বাসিন্দা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



