সিলেটজুড়ে ভোজ্য তেলের কৃত্রিম সংকট। দোকানে পুরোনো তেল রেখে অধিকদামে বিক্রির জন্য মজুত করেছেন ব্যবসায়ীরা।
ভোক্তা অধিকারের ধারাবাহিক অভিযানে গোদাম ও বাসা-বাড়ি থেকে একের পর এক মজুদকৃত তেল জব্দ করা হচ্ছে।
এই ধারাবাহিকতায় শনিবার (১৪ মে) সিলেট নগরী ছাড়াও সুনামগঞ্জ ও মৌলভীবাজারে অভিযান চালিয়ে সাড়ে ১৪ হাজার লিটার তেল জব্দ করার পাশাপাশি জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমান আদালত।
অভিযানকালে দুপুরে নগরের দাঁড়িয়াপাড়ায় রসময় উচ্চ বিদ্যালয়ের পাশে জনপ্রিয় স্টোর নামের একটি দো্কানের গুদাম থেকে ৩ হাজার লিটার ভোজ্য তেল সয়াবিন জব্দ করা হয়। জনপ্রিয় স্টোরির সত্ত্বাধিকারী সুজন রায় রুপচাদা সয়াবিন তেলের পরিবেশক।
জব্দকৃত প্রায় সাড়ে ৩ হাজার লিটার সয়াবিন তেল তাৎক্ষনিক ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করার পাশাপাশি ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ এসব তথ্য নিশ্চিত করে বলেন, জব্দকৃত তেল পুর্বের দামে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে।
এদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. ফখরুল ইসলাম বলেন, শনিবার বিভাগের ৩ জেলায় সাড়ে ১৪ হাজার লিটার তেল জব্দ করে পূর্বের দামে বিক্রি করে দেওয়া হয়েছে। আজ জব্দকৃত তেলের মধ্যে সিলেটে ৫ হাজার লিটার। এরমধ্যে দাঁড়িয়াপাড়ায় জনপ্রিয় স্টোর থেকে সাড়ে ৩ হাজার লিটার জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। কাজির বাজার ফটিক স্টোর থেকে ১২ লিটার তেল জব্দ করা হয়। মৌলভীবাজারের মুন্সীবাজার সালাহ উদ্দিন ট্রেডার্স থেকে ৯ হাজার ১৬৮ তেল জব্দ ও এক লাখ জরিমানা করা হয়।
এছাড়া সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টের সাবেরি স্টোর নামক একটি দোকানে অভিযান চালিয়ে ৫০০ লিটার সয়াবিন তেল জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভোজ্য তেল আগের দামে বিক্রি করা হয়। অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ ভোক্তা অধিকারের সহকারি পরিচালক শফিকুল ইসলাম।
সয়াবিন তেল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে গত ৮ মে থেকে সিলেটে অভিযান শুরু হয়। অভিযানে জব্দকৃত তেল ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করা হয় এবং মজুদকারীদের জরিমানা করে ভেক্তা অধিদপ্তর।
ঈদের পর থেকেই বেড়েছে সয়াবিন তেলের দাম। এ সুযোগকে কাজে লাগিয়ে সিলেটে সঙ্কট দেখা দিয়েছে তেলের। ব্যবসায়ীরা তেল মজুদ করে রাখার অভিযোগ রয়েছে। অনেকে বিক্রি করছেন বেশি দামে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



