সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের চক্রবতী পাড়ায় টিলা ধ্বসে নিহত অপুরুদ্র পাল ওরফে অপু পালের পরিবারকে নগদ ২০ টাকা সহায়তা দেওয়া হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এ তথ্য জানিয়ে বলেন, নিহতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা সহায়তা বরাদ্দ ঘোষণা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বরাদ্দকৃত টাকা নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
শনিবার (১৪ মে) ভোররাতে সিলেটে ভারি বর্ষণ হয়। এতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টিতে টিলা ধ্বসের ঘটনা ঘটে। এতে এনজিও আশার মাঠকর্মী অপুরুদ্র পাল (২৭) ঘরে ঘুমন্ত অবস্থায় টিলা ধসে মাটি চাপা পড়ে মারা যান। এ সময় তার ভাই পাপ্পু রুদ্র পাল (২৫) আহত হন। এছাড়া বিভিন্ন স্থানে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



