জামালপুরের সরিষাবাড়ীতে নিজবাড়িতে বন্ধুদের সঙ্গে গল্প করার সময় মাথায় সিলিং ফ্যান খুলে পড়ে গুরুতর আহত হয়েছেন আলোচিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তার মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে গণমাধ্যমকে মুরাদ হাসান বলেন, উঠানের ওপর টিনশেড ঘরে বসে নেতাকর্মীরাদের সঙ্গে কথা বলছিলাম। ওই সময় গরম লাগায় চেয়ারটা সরিয়ে ফ্যানের নিচে বসি, বসার দু-তিন মিনিটের মধ্যেই একটি ফ্যান হঠাৎ খুলে আমার মাথার ওপর পড়ে। এ সময় ডান চোখের ভ্রুর ওপরে জোরে আঘাত লাগলে আমি ছিটকে পড়ি। সঙ্গে থাকা নেতাকর্মীরা ফ্যানটা না ধরলে আমার আরও ক্ষতি হতে পারত। আল্লাহ নিজে বাঁচাইছে। তিনি আমার চোখটা রক্ষা করেছেন।
তিনি বলেন, ওখানে প্রায় ছয়টা ফ্যান ছিল। এর মধ্যে শুধু আমার মাথার ওপরের ফ্যানটাই খুলে পড়েছে। বাকিগুলো ঠিকই চলতেছিল।
উল্লেখ্য, আলোচিত-সমালোচিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান দীর্ঘদিন ধরে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর নিজবাড়িতে অবস্থান করছেন। বৃহস্পতিবার (১২ মে) রাতে বাড়ির বৈঠকখানায় আড্ডা দেওয়ার সময় একটি সিলিং ফ্যান খুলে তার মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন।
আরএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



