নেত্রকোনার কেন্দুয়ায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে মেহেরুন্নেছা নেলি নামে ৩৫ বছর বয়সী এক শিক্ষিকা আত্মহত্যা করেছেন।
শুক্রবার রাত ১১টার দিকে কেন্দুয়া পৌর শহরের আরামবাগ বাসায় এ ঘটনা ঘটে। মেহেরুন্নেছা নেলি উপজেলার জয় কাসাতাশি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
নিহতের স্বজন আসাদুল করিম মামুন বলেন, নেলির বড় ভাইয়ের ফোন পেয়ে বাসায় যাই। দরজা ভেঙে রুমে ঢুকে দেখি ফ্যানের সঙ্গে ঝুলছেন নেলি। দশম শ্রেণি পড়ুয়া মেয়েকে এক রুমে ও স্বামীকে আরেক রুমে আটকে রেখে আত্মহত্যা করেছেন তিনি।
কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান, মেহেরুন্নেছা নেলির ছোটবেলা থেকেই রাগ বেশি ছিলে। রাতে দশম শ্রেণিপড়ুয়া মেয়ের সঙ্গে রাগারাগি করে তিনি আত্মহত্যা করেছেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



