কঠোর লকডাউনের ৮ম দিন-
কঠোর লকডাউনের ৮ম দিন সিলেটে ঢিলাঢালাভাবে অতিবাহিত হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে ছিল। এরপর নানা ছুতায় ঘর থেকে বেরিয়েছে মানুষ। স্বাস্থ্যবিধি না মেনে ঘর থেকে বের হওয়া অনেকে ভ্রাম্যমান আদালতের মুখোমুখি হয়ে জরিমানা গুনেছেন।
বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে সিলেট জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (কোভিড-১৯ মিডিয়া সেল) শাম্মা লাবিবা অর্ণব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথভাবে লকডাউন পালন ও স্বাস্থ্য বিধি অনুসরণ নিশ্চিত করতে সারাদিন ব্যাপী মহানগর ও সকল উপজেলায় ৩৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে ১২৬টি মামলার বিপরীতে ২ লাখ ২৫ হাজার ৮০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তায় ছিল পুলিশ, র্যাব সেনাবাহিনী, আনসার ও বিজিবির সদস্যরা।
এদিকে, পৃথক বিজ্ঞপ্তিতে মহানগর পুলিশ জানায়, সরকার ঘোষিত লকডাউনে বিধি নিষেধ বাস্তবায়নে মহানগর এলাকায় ৫২টি টিম কর্তব্য পালন করে। এসএমপির ক্রাইম ও ট্রাফিক, গোয়েন্দা বিভাগ ও পুলিশ লাইন্সের অফিসারসহ ফোর্সরা যৌথভাবে ৩২ টি চেকপোস্ট বসিয়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তায় নিয়োজিত ছিল। এরই ধারাবাহিকতায় লকডাউনের ৮ম দিনে বিধি নিষেধ অমান্য করায় ৫৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়।এরমধ্যে ২২টি সিএনজি অটোরিকশা, ২৫ টি মোটরসাইকেল, ৭ টি প্রাইভেট কার ও অন্যান্য যানবাহন ১ টি। এছাড়া জব্দ করা হয় ১১৬টি যানবাহন। তন্মধ্যে সিএনজি অটোরিকশা ৫১ টি, মোটরসাইকেল ২৯ টি, প্রাইভেট কার ১১ টি, অন্যান্য যানবাহন ২৫ টি।
এছাড়াও পুলিশি ডিউটির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ৫টি ভ্রাম্যমাণ আদালত বিধিনিষেধ ভঙ্গকারীদের ১ লাখ ১৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



