সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের কারারাই গ্রামে বজ্রপাতে এক জন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের হাঁসকুড়ি মুছন উল্লাহর ছেলে আব্দুস সুবহান (৪০)।
শুক্রবার ( ১৩ মে) বিকালে এ ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে আরও ২ জন কৃষক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের কাড়ারাই গ্রামের আশিকুর রহমানের ভাই রফিক আলী ও ছেলে রিপন আহমদ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন কাড়ারাই গ্রামের আশিকুর রহমানের ভাই রফিক আলী, ছেলে রিপন আহমদ ও ভগ্নিপতি আব্দুস সুবহান । বিকেলে প্রচুর বজ্রবৃষ্টি হলে বজ্রপাতের আঘাতে তার ভাই রফিক আলী, ছেলে রিপন আহমদ এবং তাঁর ভগ্নিপতি আব্দুস সুবহান গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভগ্নিপতি আব্দুস সুবহানকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



