সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে শাহাব উদ্দিন (৪০) নামে এক বিদ্যুৎ কর্মচারির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ২ জন। বৃহস্পতিবার (০৮ জুলাই) দুপুরে নগরের শিবগঞ্জে সিসিকের বিদ্যুতের খাম্বা বসাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাব উদ্দিন হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৃত হরমুজ আলীর ছেলে। তিনি সিলেট সিটি করপোরেশনে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট সিটি করপোরেশন এলাকায় সড়কের পাশে বিদ্যুতের নতুন খুঁটি বসানোর কাজ চলছিল। এদিন দুপুরে জিআই পাইপের বিদ্যুতের খুঁটি বসানোর চেষ্টায় করছিলেন তারা। খুঁটিটি খাড়া করতে গেলে সচল বিদ্যুৎ লাইনের উপর পড়ে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে শাহাব উদ্দিনের মৃত্যু হয়। অপর দুই কর্মচারিকে গুরুতর অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট মহানগর পুলিশের শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহত দুই জনের অবস্থা গুরুতর তারা চিকিৎসাধীন রয়েছন।
ঘটনার সত্যতা স্বীকার করে সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম বলেন, সিসিকের স্ট্রিট লাইটের জন্য জিআই পাইপের কাজ করছে মেঘনা ইন্ডাস্ট্রিজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের কর্মচারি হিসেবে শাহাব উদ্দিন কাজ করছিলেন। এদিন জিআই পাইপের খুঁটি বসাতে গিয়ে উত্তোলনকালে বিদ্যুৎ লাইনে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো দু’জন আহত হন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



