হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়।
শুক্রবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা’র নেতৃত্বে উপজেলার আসামপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানকে সহযোগীতা করেন শায়েস্তাগঞ্জ র্যাব-৯ এর একটি টিম।
সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, অভিযানকালে বেশি দামে তেল বিক্রয়, মুল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয়ের কারনে মেসার্স সোহেল স্টোরকে ৪ হাজার, মেসার্স ব্রজলাল স্টোর কে ৩ হাজার, মেসার্স সুমন স্টোরকে ৩ হাজার ও মেসার্স পন্ডিত স্টোরকে ৪ হাজার টাকাসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অভিযানকালে প্রায় তিনশ লিটার আগের দরের তেল পুর্বের মুল্য ভোক্তাদের মাঝে বিক্রয় করা হয়।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



