সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নে নির্বাচনে ভোট গ্রহণের পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (১২ মে) কমিশনের উপ সচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২ দিন পিছিয়ে ১৭ জুন ভোট গ্রহনের দিন ধার্য্য করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৫ জুন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময়ে দুই ধরণের ব্যালট প্রদান করে নির্বাচন পরিচালনা করতে গেলে ব্যবস্থাপনাগত অসুবিধা সৃষ্টি হতে পারে। যে কারণে বুধবারীবাজার ইউপি নির্বাচন ১৫ জুনের পরিবর্তে ১৭ জুন অনুষ্ঠিত হবে। এর প্রেক্ষিতে মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়।
গত ২৬ ডিসেম্বর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সব ক’টি (২১টি) ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সীমানা জটিলতার কারণে স্থগিত ছিল গোলাপগঞ্জের ৫ নং বুধবারীবাজার ইউনিয়ন নির্বাচন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের বহরগ্রামের সিকন্দর আলীর ছেলে মো. এমদাদুর রহমান গত ৫ ডিসেম্বর পাশ্ববর্তী আমুড়া ইউনিয়নের সঙ্গে বুধবারীবাজার ইউনিয়নের সীমানা জটিলতা নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজমান সংক্রান্ত আবেদন করেন। ঘটনা সরেজমিন তদন্ত করে খতিয়ে দেখে মতামত ও প্রতিবেদন জুরুরী ভিত্তিতে দাখিলে জেলা প্রশাসককে নির্দেশনা প্রদান করেন। এ কারণে ওই ইউনিয়নে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কমিশন।
ফলে বুধবারীবাজার ব্যতীত দুই উপজেলার মধ্যে গোলাগঞ্জের ১০টি ও বিয়ানীবাজার উপজেলায় ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



