সিলেট শহরতলীর টুকেরবাজার পীরপুর নদীর তীর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ মে) দুপুর ১২টার দিকে জালালাবাদ থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহত আব্দুল কাদির (২২) কানিশাইল এলাকার মৃত নাসির খান পুতুলের পুত্র।
জানা যায়, গতকাল মঙ্গলবার নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন আব্দুল কাদির। পরে আশপাশের সকল জায়গায় খোঁজাখুজি করে তার সন্ধান পাওয়া যায়নি। আজ দুপুর ১২টার দিকে টুকেরবাজার পীরপুর নদীর তীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



