বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের কবর জিয়ারত করলেন সিলেট বিএনপির নেতারা।
মঙ্গলবার (১০ মে) সন্ধ্যা সোয়া ৬টায় নেতৃবৃন্দ মৌলভীবাজারে জেলার বাহারমর্দনস্থ বাড়িতে গিয়ে সেখানে মরহুমের কবর জিয়ারত করেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের নেতৃত্বে নেতৃবৃন্দ বিকেলে মৌলভীবাজারে পৌছান। সেখানে তাদের সঙ্গে ছিলেন জেলা বিএনপি নেতা হাসান আহমদ পাটোয়ারি রিপন, জেলা বিএনপি নেতা ও জেলা জাসাদের যুগ্ম আহ্বায়ক আহাদ চৌধুরী শামীম, জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু এবং জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
এদিকে, সিলেট জেলা বিএনপির নব নির্বাচিত নেতাদের মৌলভীবাজারে পৌছালে তাদের ফুল দিয়ে বরণ করেন মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা পরে প্রয়াত এম সাইফুর রহমানের বাহারমর্দনস্থ বাড়িতে গিয়ে সেখানে তার কবর জিয়ারত করেন।
এ সময় মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি বদরুল আলম, মো. হেলু মিয়া, ১ম যুগ্মসাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ উর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক সৈয়দ ফয়সাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইসহাক চৌধুরী মামনুন। জেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম সম্পাদক পিপলু আব্দুল হাই, স্বেস্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক মোশাররফ রহমান যুবদল নেতা মঞ্জু আহমেদ জেলা জাসাস এর সদস্য সচিব জসিম উদ্দিনসহ নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



