ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। এবারের ঈদ অনেক উৎসাহ উদ্দীপনায় কেটেছে বাহরাইনে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের। দীর্ঘ ২ বৎসর কোভিড-১৯ এর কারনে মসজিদে নিষেধাজ্ঞা এবং মাস্ক ও শারীরিক দূরত্ব বজায় রেখে বাহরাইনে বাংলাদেশী প্রবাসীরা ঈদের আনন্দ ভাগাভাগি করতে না পারলেও এবার আর নেই কোন বাড়তি ঝামেলা। তাই এবার সমস্থ মুসলিম উম্মার সাথে বাহরাইনে বাংলাদেশী প্রবাসীরা ও ছিল উচ্ছ্বসিত।
যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হলো পবিত্র ঈদুল ফিতর ।
স্থানীয় সময় সকাল ৫ টা১৯ মিনিটে আল ফাতেহ গ্রান্ড মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়।এছাড়া মানামা,গুদাইবিয়া,রাস রোমান, মোহাররাক, হীদ, আরদ, সালমাবাদ, রিফা, জালালী, আল দাইর,আলী ,সার,ঈসা টাউন,তুবলীতে একই সময় ঈদের জামাত সম্পন্ন হয়।
ঈদের দিন সকালে বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূতের নিমন্ত্রণে বাংলাদেশ হাইজে কমিউনিটির নেতৃবৃন্দ ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় রাষ্ট্রদূত সকল বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানান।
এবারের ঈদে পরিবার পরিজন ছেড়ে দূর প্রবাসেও বাংলাদেশী কমিউনিটিতে আনন্দের কমতি ছিলনা। ঈদের দিন বিকেলে সবাই একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ ছাড়াও বিভিন্ন পার্ক, সি-বিচ সহ দর্শনীয় স্থানে ঘুরাঘুরি সহ ক্রিকেট ও ফুটবল খেলে সময় কাটান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



