পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল বুধবার (১১ মে) থেকে খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। আগামীকাল থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে পহেলা বৈশাখ, ইস্টার সানডে, পবিত্র শব-ই-কদর, পবিত্র ঈদুল ফিতর ও মহান মে দিবস উপলক্ষে গত ১৪ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হয়, যা আজ মঙ্গলবার (১০ মে) শেষ হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



