মৌলভীবাজারের বড়লেখায় যাত্রীবাহি বাসশ্যামলী পরিবহনের চাপায় ফখরুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৯ মে) সন্ধ্যা ৭ টায় বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের বড়লেখা উপজেলার কাঠালতলী তেঁতুরতল এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদে উদ্ধার করেছে।
নিহত ফখরুল ইসলাম উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গাংকুল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন। সম্প্রতি জীবনের তাগিদে প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, সোমবার রাত আটটায় ঢাকা থেকে বিয়ানীবাজার অভিমুখে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর বাসের চালককে আটক করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



