সিলেটের কুমারগাঁও এলাকায় ভাড়াটিয়া এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণ করেছে বাসার মালিকের ছোট ভাই। এ ঘটনায় ধর্ষককে আটক করা হয়েছে। আর কিশোরীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
ধর্ষকের নাম মো. মুহিবুল ( ৪৫)। তিনি কুমারগাঁও এলাকার মৃত আহসান আলীর ছেলে।
সোমবার ( ৯ মে ) সকাল ৭টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে এবং দুপুরের দিকে পুলিশ অভিযান চালিয়ে বাসা থেকেই মুহিবুলকে আটক করে।
তবে বিকেল পর্যন্ত তারা আটকের বিষয়টি গণমাধ্যম কর্মীদের কাছে স্বীকার করেনি।
পুলিশ এবং ধর্ষিতার পারিবারিক সূত্রে জানা গেছে, কুমারগাঁও এলাকার একটি বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন ওই কিশোরীর পরিবার।
সকালে কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে মুহিবুল। এরপর তাদের পক্ষ থেকে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়।
রাত পৌণে ১০টার দিকে জালালাবাদ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা ) নাজমুল হুদা খান সাথে আলাপকালে ধর্ষণ এবং আটকের ঘটনা স্বীকার করেন।
তিনি বলেন, এ ব্যাপারে এখনো ধর্ষিতার পক্ষ থেকে কোন এজাহার বা অভিযোগ দাখিল করা হয়নি। তবে তারা ঘটনাটি শুনে ধর্ষককে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



