কুমিল্লায় মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট ও ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার (৯ মে) গভীর রাত ৩টা ৪০ মিনিটে বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এ ঘটনা ঘটে।
এর ৮ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী ট্রেন রাজাপুর স্টেশন এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। যার ফলে এসব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
কুমিল্লার রেলওয়ে পথ কর্মকর্তা মো. লেয়াকত আলী জানান, সকাল সাড়ে ৯টায় লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুটি উদ্ধাকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে টানা আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে লাইনচ্যুত বগি; উদ্ধার করে। এতে দুপুর ১২টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



