তোমারে লেগেছে এত যে ভালো…’, ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন…’ — এমন জনপ্রিয় অসংখ্য গানের গীতিকবি কে জি মোস্তফা মারা গেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে গীতিকবি-কলামিস্ট কে জি মোস্তফার মৃত্যুর খবর জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
মৃত্যুকালে কে জি মোস্তফার বয়স হয়েছিল ৮৫ বছর।
রবিবার (৮ মে) রাত ৮টার দিকে নিজ বাসায় অসুস্থবোধ করলে কে জি মোস্তফাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বাদ জোহর কে জি মোস্তফার মরদেহ জাতীয় প্রেসক্লাবে নেওয়া হবে। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



