আজাদুর রহমান আজাদ ও নাজমা রহমান সম্পর্কে স্বামী-স্ত্রী। জনসেবার লক্ষ্যে এই দম্পতি দুই দেশে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করছেন।
জানা যায়, আজাদ বাংলাদেশের সিলেট সিটি কর্পোরেশনের একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর। আর তার স্ত্রী নাজমা রহমান ব্রিটেনের ওয়েস্টহ্যামস্টেডের কাউন্সিলর।
বৃহস্পতিবার অনুষ্ঠিত যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে নাজমা রহমান দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। লেবার পার্টির প্রার্থী হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান তিনি।
এর আগে, ২০১৮ সালে একই দলের প্রার্থী হয়ে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন নাজমা রহমান।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



