সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারস্থ চেঙ্গেরখাল নদীতে চেঙ্গেরখাল সেতু সংলগ্ন এলাকায় ভলগেটের ধাক্কায় মাঝিসহ একটি নৌকা ডুবে গেছে।
বুধবার (৭ জুলাই) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ নন্দীরগাঁও ইউনিয়নের মিত্রিমহল গ্রামের মন্তাজ আলীর ছেলে রুমেল আহমদ (২৮)।
স্থানীয়রা জানান, রুমেল আহমদ একটি নৌকা নিয়ে ছালিয়া পাগলামোড়া থেকে সালুটিকর বাজারের দিকে রওয়নানা হন। ঘটনার সময় দুপুর ১২টার দিকে গোয়াইনঘাটগামী একটি ভলগেট রুমেলের নৌকাকে ধাক্কা দিলে নৌকা ডুবে গিয়ে মাঝি নিখোঁজ রয়েছেন। পরে নৌকার মিাঝি রুমেলের খোঁজ মিলেনি।
খবর পেয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের টু-আইসি (এসআই) জহিরুল ইসলাম একদল পুলিশ নিয়ে পালিয়ে যাওয়া পথে চলিতাবাড়ী এলাকা থেকে ভলগেটটি আটক করেন।
অপরদিকে, বিকাল ৪ টার থেকে সিলেট থেকে যাওয়া ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই এলাকায় মাঝির খোঁজ করছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, সালুটিকর বাজারস্থ চেঙ্গেরখাল নদীতে বিপরীত দিক থেকে আসা একটি ভলগেটের সাথে ধাক্কা লেগে একটি নৌকা মাঝিসহ ডুবে যায়। এখনো পর্যন্ত নদীতে ডুবে যাওয়া রুমেল নামের ওই যুবকের সন্ধান মেলেনি। তবে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



