সিলেটে দিন দিন বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। বুধবার (০৭ জুলাই) সিলেটের তিন ল্যাব মিলিয়ে করোনা শনাক্ত হয়েছে ৩২৩ জনের।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব, সরকারি বক্ষব্যাধি হাসপাতালের ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। রাত ৯টায় এ সংবাদ লেখা পর্যন্ত সীমান্তিকের করোনা ল্যাবের পরিসংখ্যান পাওয়া যায়নি।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব সুত্র জানায়, বুধবার ওসমানীর ল্যাবে ১৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
আর, সরকারি বক্ষব্যাধি হাসপাতালে ৮২ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে ৩৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১২ জন, সুনামগঞ্জের ৮ জন, হবিগঞ্জের ৪৬ জন এবং মৌলভীবাজার জেলার ৫১ জন রয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



