সিলেট নগরীর কাষ্টঘর রোডস্থ আল খাজা মার্কেটের সামনে থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৫ মে) রাত সাড়ে আটটার দিকে কাষ্টঘর রোডস্থ আল খাজা মার্কেটের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিলেট নগরীর জালালাবাদ থানার আখালিয়া নয়াবাজার ২নং কলোনির বাসিন্দা খলিলুর রহমানের ছেলে ফয়েজ আহমদ (৩২) কে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ উপ পরিদর্শক সুমন চক্রবর্তীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার হওয়া যুবকের বিরুদ্ধে থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে এসএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



