গোলাপগঞ্জে তোতা মিয়া (৬০) হত্যাকান্ডের ঘটনায় ছেলেসহ ২জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাঘা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো উপজেলার বাঘা ইউনিয়নের পরগণা বাজার এলাকার নিহত তোতা মিয়ার ছোট ছেলে তামিম আহমদ (২০) ও বাঘা পরগণা বাজার কান্দিগাও গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আলাল আহমদ (৩০)।
আটকের সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, আটককৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর পূর্বে শুক্রবার (২ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের পরগণা বাজারে ছেলেদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন তোতা মিয়া। পরে শনিবার (৩জুলাই) রাতে নিহতের বোন ও বিয়ানীবাজার উপজেলার হেতিমখানী গ্রামের আব্দুস শুক্কুরের স্ত্রী ছালেহা বেগম বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২জনকে আসামী করে মামলা (নং-৬(৭)’২১) দায়ের করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



