পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে জাফলংয়ে যাওয়া পর্যটকদের উপর হামলা করেছে স্থানীয় স্বেচ্ছাসেবক নামধারী কতিপয় যুবক। তারা পর্যটকদের লাঠিপেটা করার পাশাপাশি যুবতীদের শ্লিলতাহানির ঘটনা ঘটিয়েছে।
বৃহস্পতিবার (০৫ মে) দুপুরে জাফলং পর্যটন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতরের সময় ছবি তোলার নামে কতিপয় যুবক চাঁদাবাজি করছিল। একটি ছবি তুলে তারা পর্যটকদের জিম্মি করে এক হাজার, পনের শত টাকা দাবি করে।
এ নিয়ে তর্ক বিতর্কের জের ধরে পর্যটক এলাকায় স্বেচ্ছাসেবকের ভূমিকায় থাকা কতিপয় যুবক পর্যটকদের উপর বেপরোয়া হয়ে হামলা চালায়। তারা বাঁশের লাঠি দিয়ে পেঠাতে থাকে।

এসময় যুবতীরা তাদের সঙ্গীয়দের আত্মরক্ষার্থে এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয় এবং শ্লিলতাহানি ঘটনানো হয়। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করলেও কেউ এগিয়ে আসেননি।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, ঘটনাটি জানার পর আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পর্যটকদের উপর হামলার ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান বলেন, পর্যটন এলাকায় টিকিট কাউন্টারে তর্কাতর্কির জের ধরে পর্যটকদের হামলার ঘটনাটি ঘটে। এটা অত্যান্ত দু:খজনক, বর্বরোচিত। এটার রেশ পড়বে পুরো জাফলং পর্যটন কেন্দ্রের উপর। তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন এবং হামলাকারী স্বেচ্ছাসেবকদের ইতোমধ্যে বরখাস্ত করেছেন। তাদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, জেলা পর্যটন উন্নয়ন কমিটি জাফংলয়ে ২৭ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছিল। এছাড়া ১০ টাকা টিকেটিং ব্যবস্থা রাখা হয়েছিল পর্যটন এলাকা পরিস্কার পরিচ্ছন্নে। এ নিয়ে কথা কাটাকাটি চুড়ান্ত পর্যায়ে পৌছালে হামলার ঘটনা ঘটে। হামলার বিষয়টি অত্যান্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি।
https://www.youtube.com/watch v=OjPVBED3L7k&ab_channel=NatunSylhet
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



