প্রধানমন্ত্রীর উপহার উপকারভোগীদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ। বিশ্বম্ভরপুরে লকডাউনের শুরু থেকে প্রশাসনের পক্ষ থেকে অসচ্ছলদের মাঝে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (৭ জুলাই) ফতেপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসচ্ছল পরিবারের মানুষের মাঝে খাদ্য সহায়তাও নগদ অর্থ দূর্যোগ মূহুর্তে বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ।
উপকারভোগীরা জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার অত্যান্ত আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রীর উপহার বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ বলেন, ফতেপুর ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া মোটরশ্রমিক ও অসচ্ছলদের মাঝে ২৫টি ত্রাণ সহায়তা এবং নগদ ৫০০ টাকা করে ৫০ জনকে প্রদান করা হয়।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



