সিলেটে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার দুপুরে নগরীর লালদিঘীর পাড় হকার্স মার্কেট পরিদর্শন শেষে তিনি এ আশ্বাস দেন। এছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার জন্য সিলেট জেলা প্রশাসককে নির্দেশ দেন তিনি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সরকার। সবটুকু না হলেও যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করা হবে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা যেভাবে জীবন বাজি রেখে কাজ করেছেন, সেটি অত্যন্ত প্রশংসার দাবিদার। এছাড়া আগুন লাগার খবর পেয়েই সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ছুটে এসে যে ভূমিকা রেখেছেন সেটিও প্রশংসনীয়।
রোববার রাত সোয়া ৩টার দিকে সিলেট নগরীর লালদীঘির হকার্স মার্কেটে ভয়াবহ আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



