হবিগঞ্জের মাধবপুরে সৌদি ফেরত ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালালেন পাষন্ড স্বামী। বুধবার (৭ জুলাই) রাত ১টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে।
নিহত পারভিন আক্তার (৩৫) মাহমুদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে ও নাসিরনগর উপজেলার চান্দেরপাড়া গ্রামের রেনু মিয়ার ছেলে তকদির হোসেনের (৪০) স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ৭বছর আগে খালাতো ভাই তকদিরের সঙ্গে পারভিনের বিয়ে হয়।বিয়ের পর থেকে তকদির শশুর বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করে আসছেন। তাদের দুই সন্তানও রয়েছে। কয়েক বছর আগে আর্থিক সচ্চলতার জন্য পারভিন সৌদি আরবে চলে যায়। প্রায় দেড় মাস আগে সৌদি থেকে দেশে ফিরেন। দেশে আসার পর স্বামীর সঙ্গে প্রায়ই বাগবিতন্ডা হতো।
মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে পারভিন তার দুসন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাত ১টার দিকে তকদির হোসেন স্ত্রী পারভিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
শিশু সন্তানদের চিৎকারে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে পারভিনের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। ঘটনার পরই পালিয়ে যান তকদির।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেছেন। ঘরতক তকদিরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রাখা হয়েছে জানায় পুলিশ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



