পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরীর কুমারগাওঁ যুব উন্নয়ন সংঘের উদ্যাগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, দুই কেজি ডাল, এক কেজি চিনি, তেল, সেমাই, দুধ ও সাবান। রোববার বিকালে কুমার গাও আবাসিক এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কুমারগাওঁ মসজিদ কমিটির মোতোয়ালি হিরা মিয়া, সহ সভাপতি সুলতান মিয়া, গ্রামের মুরব্বি বাবুল মিয়া, আলী আহমদ, মাসুক মিয়া, আফতাব উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, আফতাব হোসেন সিরাজী, ফয়জুল হক, শাহজাহান কুমারগাওঁ যুব সংঘের সভাপতি আলীউর রহমান আলি, সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর, শামসুল হক, কোরবান আলী, মানিক মিয়া, কুমারগাওঁ যুব সংঘের সাধারণ সম্পাদক দুলাল আহমদ, সাইফুল হক, সালামিন, বিলাল, দিনাজ, জাকারিয়া, রুমান, মুহিবুর, বক্কর, খালেদ, সাজন, ইয়াহইয়া প্রমুখ।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



