বাহরাইনে আদনান গেইট কন্ট্রাক্টিং ও আয়েশা রিয়েল এস্টেট কোম্পানির শ্রমিকদের মধ্যে ঈদ উপহার বিতরন এবং বাহরাইনস্থ্ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) বাহরাইনের বুরিতে বাংলাদেশ বিজনেস ফোরাম হলে আদনান গেইট কন্ট্রাক্টিং এবং আয়েশা রিয়েল এস্টেট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মোঃ আইনুল হক এই অনুষ্টানের আয়োজন করেন। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন জয়নাল আবেদীন।
মোঃ আইনুল হক এর সভাপতিত্বে ও মোঃ মিজানুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম বিষয়ক প্রথম সচিব মো. মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন এর সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইন শাখার সভাপতি মোঃ শাহ জালাল, ইঞ্জিনিয়ার বদরুল আলম, বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব মো. তাছির উদ্দিন, বাহরাইন ইউনিভার্সিটির প্রফেসর ডঃ শাহ আলম, ইঞ্জিনিয়ার হুমায়ুন, বাংলাদেশ স্কুলের প্রিন্সিপাল অরুন নায়ার, জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন এর সভাপতি কয়েস আহমদ, বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইন এর সভাপতি বশির আহমদ সহ বাহরাইনে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও বিশ্বের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন এর সভাপতি আবুল কালাম আজাদ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



