সাবেক অর্থমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ।
শনিবার (৩০ এপ্রিল) প্যানেলটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান স্বাক্ষরিত প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক ও দুঃখ প্রকাশ করেন শিক্ষকবৃন্দ।
বিজ্ঞপ্তিতে শিক্ষকবৃন্দ বলেন, আবুল মাল আব্দুল মুহিত একাত্তরে ওয়াশিংটনে তৎকালীন পাকিস্তান দূতাবাসের প্রথম কূটনীতিবিদ হিসেবে স্বাধীন বাংলাদেশের পক্ষে আনুগত্য প্রকাশ করে পদত্যাগ করেছিলেন এবং যুদ্ধকালীন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়াশিংটন দূতাবাসে ইকোনমিক কাউন্সিলের দায়িত্ব পালন করেছিলেন। স্বাধীনতাযুদ্ধে অনন্য ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে সরকার তাঁকে ২০১৬ সালে স্বাধীনতা পদকে ভূষিত করে। মুক্তিযুদ্ধ, জনপ্রশাসন, অর্থনীতি ও রাজনৈতিক বিষয়ে তিনি বই লিখেছেন ৪০টি।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তাঁর অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



