সিলেটে মৃত্যু ভূকম্পন অনুভূত হয়েছে। বুধবার সকাল ৯টা ১৫ মিনিট ২৪ সেকেন্ডের দিকে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের লখীপুরে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের (ইউএসজিএস) তথ্য বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২।
আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ১৯৬ কিলোমিটার উত্তর পশ্চিমে আসামের দিকে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও সুনামগঞ্জের মানুষ এটি টের পেয়েছেন। তবে সিলেটে খুব কম সংখ্যক মানুষ ভূমিম্প টের পেয়েছেন। স্থানীয়ভাবে রিখটার স্কেলে এর মাত্রা ২ এর উপরে ছিল। এর ইনটেনসিটি সাধারণত ধরা হয় না।
এদিকে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখন অবধি পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ে সিলেটে একের পর এক ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



