মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত সম্পর্কে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে কুরুচিপূর্ণ ফেসবুক স্ট্যাটার্সের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ।
মুক্তাদির তার ফেসবুকে আইডিতে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় সিলেটের মানুষের মনে ক্ষোভ বিরাজ করছে। এর জন্য মুক্তাদিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আহ্বান জানিয়েছে ছাত্রলীগ।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বার্তায় সিলেট জেলা ছাত্রলীগের নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বলেন, খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের রাজনৈতিক শিষ্টাচার ভঙ্গ করেছেন। আবুল মাল আবদুল মুহিতের মতো সিলেটের সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তির মৃত্যুর পর তাকে নিয়ে এমন কুরুচিপূর্ণবক্তব্য কিছুতেই মেনে নেওয়া যায় না। তাকে অবিলম্বে সিলেটবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে তাকে প্রতিহত করবে সিলেট জেলা ছাত্রলীগ।

এদিকে, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্পর্কে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাসের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর ছাত্রলীগ।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বার্তায় সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাইম আহমদ বলেন, মুহিত শুধু সিলেটের নয়, গোটা দেশের সম্পদ।তাঁর মতো একজন প্রজ্ঞাবান অর্থনীতিবিদ ছিলেন বলেই দেশের অর্থনীতি আজ অনেক দুর এগিয়ে গেছে। আজ তাঁকে নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তা কোন ভাবেই মেনে নেয়া যায় না।
সিলেটের রাজনৈতিক সম্প্রতির স্বার্থে খন্দকার আব্দুল মুক্তাদিরের দেয়া বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে তারা বলেন, তা না হলে তাকে প্রতিহত করার ঘোষণা দেওয়া হবে।
শুক্রবার ১২টা ৫০ মিনিটে ইন্তেকাল করেছেন সিলেটের কৃতিসন্তান, সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আব্দুল মুহিত। তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শোক জানাচ্ছেন সিলেটের সর্বস্তরের মানুষ।
সামাজিক যোগাযোম মাধ্যম ফেসবুকে গতানুগতিকভাবে স্ট্যাটার্স দেন ‘Khandakar Muktadir’ নামক ফেসবুক পেইজ থেকে। ৯ ঘণ্টা আগে খন্দকার আব্দুল মুক্তাদিরের দেওয়া একটি পোস্টে বলা হয়- ‘‘জনাব আবুল মাল আব্দুল মুহিত পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছি। আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।”
আরও লিখেন, ‘জনাব মুহিত ছিলেন কলেজ জীবনে আমার চাচার সহপাঠী। দীর্ঘ সময় ধরে তিনি ছিলেন ভোটার বিহীন জবর দখলকারী একটি সরকারের অংশ, যে সরকার ইলিয়াস আলী সহ অন্তত চারজন সিলেটি এবং সারাদেশে কয়েকশত গুমের জন্য অভিযুক্ত, অর্থনৈতিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকাকালীন তাঁর অনুসৃত ভুল অর্থনৈতিক নীতি এবং একের পর এক দুর্নীতিগ্রস্ত প্রকল্প ও ক্রয় প্রস্তাব পাশের দায় এই জাতির পরিশোধ করতে হবে বহু বছর ধরে। তাঁর স্মৃতির সাথে এই পীড়াদায়ক বাস্তবতা জড়িয়ে থাকবে বহুদিন। তাঁর মাগফেরাতের জন্য দোয়া করি।’
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



