বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ‘সিলেট কমিউনিটি ক্লাব অস্ট্রেলিয়া’র নেতৃবৃন্দ।
শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এক শোক বার্তায় সিলেট কমিউনিটি ক্লাব অস্ট্রেলিয়া’র নেতৃবৃন্দ এ শোক প্রকাশ করেন।
সিলেট কমিউনিটি ক্লাব অস্ট্রেলিয়া’র সভাপতি মুহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব স্বাক্ষরিক শোক বার্তায় বলা হয়, বর্ষিয়ান রাজনৈতিক ও বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে সিলেট কমিউনিটি ক্লাব অস্ট্রেলিয়া’র নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিচারের প্রতি গভীর সমবেদনা জানান।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আবুল মাল আব্দুল মুহিত একজন আলোকিত মানুষ ছিলেন। তাঁর ব্যক্তিগত শুদ্ধাচার শ্রেণি নিরপেক্ষভাবে সকলের কাছেই তাঁর শ্রদ্ধার আসন নিশ্চিত করে।
আমরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার মৃত্যু বাংলাদেশ তথা সিলেটের অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হবার নয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



