সিলেটের সীমান্তবর্তী অঞ্চল কোম্পানীগঞ্জের একটি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রনেশ বিশ্বাস (২৫) ও দিগেস বিশ্বাস (২২) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৬ নং দক্ষিণ রণিখাই ইউনিয়নের হাওরে এ ঘটনা ঘটে।
মারা যাওয়াদের মধ্যে প্রাণেশ বিশ্বাস ইউনিয়নের পূর্ণাছগাম গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে ও দিগেস বিশ্বাস একই গ্রামের সতি বিশ্বাসের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, এদিন সকালে প্রাণেশ ও দিগেস স্থানীয় ফুতাধরি হাওরে মাছ মারতে গেলে আকস্মিক বজ্রবৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মজিবর রহমান চৌধুরী বলেন, প্রত্যন্ত অঞ্চল হওয়াতে ঘটনাস্থলে পৌছতেই বিকেল হয়ে গেছে। সুরতহাল করে নিহতদের মরদেহ সৎকারের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



