পবিত্র জুমাতুল বিদা আজ। পবিত্র মাহে রমজানের শেষ জুমার দিন মুসলিম বিশ্বে ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। নামাজ আদায়ের পর আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে কান্নায় ভেঙে পড়েন অনেক মুসল্লিরা। সিলেটে জুমাতুল বিদায় আল্লাহর রহমত-মাগফিরাত ও নাজাতের প্রার্থনা করা হয়।
দেশ ও জাতির কল্যাণ কামনা করে সিলেটের মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া করা হয় ভয়াবহ প্রাদুর্ভাব করোনাভাইরাস থেকে সিলেটসহ সারা দেশের সকল মানুষের সুরক্ষার জন্য।
হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ, আম্বরখানা জামে মসজিদ, বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ, কোর্ট পয়েন্ট কালেক্টরেট জামে মসজিদ, পুলিশলাইন জামে মসজিদ, কাজিরবাজার জামে সমজিদ, সুবদিবাজার মসজিদসহ নগরীর প্রতিটি মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।
দরগাহ মসজিদে নামাজ শেষে এক মুসল্লি বলেন, আল্লাহ যাতে আমাদের সবাইকে ভালো রাখে। এই মহামারির পরিস্থিতি থেকে উন্নতি হয়ে যাতে অর্থনৈতিক মন্দা কেটে যায় সেটাই কামনা করি।
আরও এক মুসল্লি বলেন, সময়টা খুব খারাপ যাচ্ছে। করোনা পরবর্তী দেশে আয় রোজগার কমে গেছে, অন্যদিকে জিনিসপত্রের দাম বাড়ছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে দোয়া করেছি। তিনি যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, রক্ষা করেন। এই কঠিন পরিস্থিতি থেকে মুক্ত করে দেন।
নামাজ ও মোনাজাতের আগে প্রত্যেক মসজিদের ইমাম সাহেব গন জুমাতুল বিদা, শবে কদর ও শেষ দশক রমজানের তাৎপর্য উল্লেখ করে জুমআর খুতবা দেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



