সারাদেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। লাইলাতুল কদর মুসলমানদের কাছে শবে কদর নামেও পরিচিত।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা থেকেই সিলেটের মসজিদগুলোতে চলছে ওয়াজ, জিকির, মিলাদসহ প্রার্থনা। মহিমান্বিত এই রাতে কুরআন তিলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ মাহফিল, মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রার্থনা করছে মুসলিম সম্প্রদায়।
সিলেটের বিভিন্ন মসজিদের পাশাপাশি সিলেট শাহজালাল (র:) দরগাহ প্রাঙ্গণেও বিশেষ প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এসময় মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি, দেশের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত এবং ‘কদর’ শব্দের অর্থ মর্যাদা। অর্থাৎ লাইলাতুল কদর অর্থ মহিমান্বিত রাত। ইসলাম ধর্ম অনুসারে, লাইলাতুল কদর মানুষের জন্য সৌভাগ্য বয়ে আনে। এই রাতে মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারিত হয়। এ কারণে লাইলাতুল কদরের রাত অত্যন্ত পুণ্যময়। এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও অধিক পূণ্যের।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



