রাজশাহী: ২৭০/৯ (৫০.০ ওভারে)
সিলেট: ২৭৪/৮ (৪৮.৫ ওভারে)
ফল: সিলেট ২ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ফাইনাল : আবু বক্বর (সিলেট)।
শেষ ৬০বলে যখন টার্গেট ৭৮, হাতে সিলেটের মাত্র ২ উইকেট-তখন ট্রফির স্বপ্নে বিভোর ছিল রাজশাহী। তবে এমন পরিস্থিতিতে নবম জুটি অবিশ্বাস্যভাবে ৩৭ বলে ৬৫ রানে রাজশাহীর হাতের মুঠো থেকে ম্যাচ বের করে এনেছে।
স্পিনার জনিকে কভারের উপর দিয়ে মাহবুবের ছক্কায় ৭ বল হাতে রেখে ২ উইকেটে জিতে জাতীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে সিলেট।
কক্সবাজারে বুধবার অনুষ্ঠিত ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২য় উইকেট জুটির ৬৩, ৬ষ্ঠ জুটির ৯০ এবং ৮ম জুটির ৪১ রানে ভাল চ্যালেঞ্জই দিতে পেরেছে রাজশাহী (২৭০/৯)। যে স্কোরে অভিষেক মিত্র’র সংগ্রহ ১০৭ বলে ৪ চার, ২ ছক্কায় ৮৯।
সাদিকুর রহমানের বোলিং আশানুরূপ হলেও (৩/৩৯) আবিদুল ছিলেন খরুচে বোলার (৮-০-৭৪-২)। শেষ ২ ওভারে তার খরচা ৪০ রান। যার মধ্যে ৪৮তম ওভারে ইদ্রিস আলী তাকে মেরেছেন ৩টি ছক্কা। এই ইদ্রিস মাত্র ১৬ বলে ৩৪ রান করেছেন।
২৭১ রানের চ্যালেঞ্জে শুরুতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল সিলেট। এক পর্যায়ে তাদের স্কোর ছিল ৯৫/৬। সেখান থেকে ৭ম জুটির ৯৮ এবং অবিচ্ছিন্ন ৯ম জুটির ৩৭ বলে ৬৫ রানে ৭ বল হাতে রেখে ট্রফি জয়ের উৎসবে ফেটে পড়ে সিলেট।
সিলেটের জয়ে নায়ক আবু বক্কর। ফিনিশার হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন এই ব্যাটার। ৭৯ বলে ৮ চার, ৩ ছক্কায় ৯৭ রানের হার না মানা ইনিংসে সিলেটকে শিরোপা উপহার দিয়েছেন তিনি। মাহাবুব হাসানের ১৮ বলে হার না মানা ৩৯ রানও রেখেছে শিরোপা জয়ে অবদান।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



