সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ। রোববার (৬জুলাই) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের খিরধরপুর গ্রামের মতিউর রহমানের জালে বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে।
স্থানীয়রা জানান, এদিন সকালে মতিউর রহমান হাওরে মাছ ধরতে যান। এরপর মাছটি তার জালে ধরা পড়ে। সাতগাঁও নতুন বাজারে নিয়ে আসলে মাছটি দেখতে ভীড় করেন উৎসুক জনতা।অবশেষে এমাছ জনৈক ব্যক্তি ১০০টাকায় কিনে নিয়েছেন।
অনন্তপুর গ্রামের মাফিকুল আলম বলেন, অনেক বছর আগে আমারা বন্যার সময় এ-মাছ ধরেছিলাম এখন আবার মাছটি দেখলাম।
বিশ্বম্ভরপুর উপজেলা মৎস অফিসার মেহেদি বলেন, এটি বিদেশি মাছ,এ্যাকুরিয়ামের জন্য আনা হয়েছিল। যেভাবেই হোক হাওরে চলে এসেছে। এমাছের নাম ‘সারার ফিস’ খেলে কোন ক্ষতি হয়না। তবে প্রকৃতি তথা দেশীয় মাছের জন্য ক্ষতিকর।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



