সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তারুণ্যের বলিষ্ঠ কন্ঠস্বর ছাত্রনেতা তুষার আফনান ।
মঙ্গলবার (২৬ এপ্রিল ) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
তুষার আফনান সুনামগঞ্জ জেলা শাখা ছাত্রলীগের সাংগঠনিক পদে নির্বাচিত হওয়ায় তিনি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সুনামগঞ্জ জেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট, ,কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য, জেলা শাখার সভাপতি দীপঙ্কর কান্তি দে এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো আমার উপর অর্পিত দ্বায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য।
আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনে কাজ করে যেতে চাই। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দিন রাত নিরলস ভাবে কাজ করে যাবো।
নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক তুষার আফনান সুনামগঞ্জ সদর উপজেলার
কৃতি সন্তান। তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের রাজনীতিতে দীর্ঘদিন রাজপথে সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



