লালদিঘী মুদ্রণ শিল্প ব্যবসায়ী সমিতির উদ্যোগে সংগঠনের সভাপতি মনসুর আহমদ লোকমানের পিতার ঈসালে সাওয়াব ও ইফতার মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সিলেট নগরীর “হোটেল সুপ্রীম” -এ ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মনসুর আহমদ লোকমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট প্রেস মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি ও অত্র সংগঠনের উপদেষ্টা আমিনুল হক বেলাল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা ক্বারী মাওলানা শাহিনুর রশিদ শাহীন, উপদেষ্টা রেজাউল হক রেজু, লালদিঘীরপাড় নতুন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব বদরুল আলম মজনু, সাবেক অর্থ-সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন, লালদিঘীরপাড় মসজিদ সমিতির সাবেক সাধারন সম্পাদক সামসুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী বাবর আহমদ রনি, সিটি বাণিজ্যিক ভবন মার্কেট সমিতির আহ্বায়ক কমিটির সদস্য নাজির আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, অত্র সংগঠনের সহ-সভাপতি মালেক আহমদ, জাকির হাসান শিকদার, আব্দুর রাজ্জাক, সহ-সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রুপু, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিদ আহমদ স্বপন, মোবারক সরকার, অর্থ সম্পাদক রাহেল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুছ ছামাদ সহ সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



